ডেস্ক রিপোর্ট :
নেদারল্যান্ডসের স্ট্রাইকার কোডি গাকপো বিশ্বকাপে ব্যস্ত সময় পার করার মধ্যে হৃদয়বিদারক একটি খবর পেয়েছেন। তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গর্ভাবস্থায় তাদের অনাগত সন্তান মারা গেছে। তবে এই শোক সঙ্গী করেই নকআউট পর্বে মরক্কোর বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছেন গাকপো।
নেদারল্যান্ডস মরক্কোর বিরুদ্ধে শেষ বত্রিশে মাঠে নামবে মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় ৭টায়। এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলতে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে।
গাকপো পরিবারের সঙ্গে কিছু সময় কাটানোর পর আবার নেদারল্যান্ডস দলে যোগ দেন। দলের প্রধান কোচ রোনাল্ড কোমান জানান, গাকপো মরক্কোর বিপক্ষে খেলার জন্য প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা খুবই দুঃখজনক একটি খবর পেয়েছিলাম। কোডি এবং তার পরিবারের জন্য আমরা সর্বোচ্চ সমর্থন দেওয়ার চেষ্টা করেছি।’
রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)ও গাকপোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, এটি গাকপোর জীবনের একটি বেদনাদায়ক মুহূর্ত এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।