
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যে অপরিশোধিত তেলের উৎপাদন বেড়ে দৈনিক ১ কোটি ৫০ লাখ ব্যারেলে পৌঁছেছে। চলতি মাসের শুরুতে উৎপাদন ছিল ১ কোটি ৪৬ লাখ ব্যারেল।
নরওয়েভিত্তিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ পুরো অঞ্চলের তেল উৎপাদন যুদ্ধের আগের স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। প্রতিষ্ঠানটি জানায়, শান্তি আলোচনায় অপ্রত্যাশিত অগ্রগতির কারণে উৎপাদন তিন মাস আগেই স্বাভাবিক হয়ে যেতে পারে।
রিস্টাড এনার্জির গবেষণা পরিচালক আদিত্য সারস্বত বলেন, তিন সপ্তাহের মধ্যে দৈনিক ২০ লাখ ব্যারেল উৎপাদন আবার চালু হয়েছে, এবং ইরান দ্রুত অগ্রসর হচ্ছে। কুয়েত ইতিমধ্যে সব ‘ফোর্স ম্যাজুর’ নোটিশ প্রত্যাহার করে নিয়েছে এবং জুলাই মাসের জন্য আন্তর্জাতিক টেন্ডারে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব দিচ্ছে।
বর্তমানে ইরানের দৈনিক উৎপাদন ২৪ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে, যা আগস্টের মধ্যে ৩১ লাখ এবং বছরের শেষে ৩৩ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের উৎপাদন বৃদ্ধি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।