নরসিংদী সংবাদদাতা :
নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে সড়কের পাশে ময়লার স্তূপ থেকে ২০ বছর বয়সী যুবক দিগন্তের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনগঞ্জ সড়কের খরমর্দী এলাকায় মরদেহটি পাওয়া যায়। দিগন্ত শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে এবং তিনি পরিবারসহ মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রোববার বিকেলে মোবাইলে কারো সঙ্গে কথা বলে বাসা থেকে বের হন দিগন্ত, এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সকালে ময়লার স্তূপে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মাধবদী থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার একটি পা ভেঙে দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার কারণে অন্য কোথাও পিটিয়ে হত্যার পর মরদেহটি এখানে ফেলা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।