ডেস্ক রিপোর্ট :
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা দেশের তিনটি শীর্ষ সংবাদমাধ্যমের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী নন এবং গণমাধ্যমকে বিপ্লবের ক্যাডারদের নির্দেশনা অনুযায়ী চলতে হবে।
রাজধানী কাম্পালায় দৈনিক ডেইলি মনিটরের প্রধান কার্যালয়ে সশস্ত্র সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। এনটিভি ও স্পার্ক টিভির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে। এই গণমাধ্যমগুলো পূর্ব আফ্রিকার প্রভাবশালী নেশন মিডিয়া গ্রুপের মালিকানাধীন।
জেনারেল কাইনেরুগাবা এক্স-এ জানান, তাঁর পিতা তাঁকে যেকোনো গণমাধ্যম বন্ধ করার ক্ষমতা দিয়েছেন। তিনি বলেন, ‘আমার অনুমতি ছাড়া এনটিভি ও ডেইলি মনিটর আর খুলবে না।’ ডেইলি মনিটর জানিয়েছে, তাদের অফিসে কাউকে প্রবেশ বা বের হতে দেওয়া হয়নি।
উগান্ডার ন্যাশনাল ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন এই পদক্ষেপকে সংবিধানের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে এবং সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে। নির্বাসনে থাকা বিরোধী নেতা ববি ওয়াইন বলেন, জেনারেল কাইনেরুগাবা উগান্ডার স্বাধীন কণ্ঠস্বরগুলোকে স্তব্ধ করার চেষ্টা করছেন।
গত জানুয়ারির বিতর্কিত নির্বাচনের সময় বিরোধী দলের সমাবেশে বাধা দেওয়া হয়েছিল এবং নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছিল। জাতিসংঘ জানিয়েছে, নির্বাচনে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন ও ভীতি প্রদর্শনের পরিবেশ ছিল।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।