মৌলভীবাজার সংবাদদাতা :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি ক্ষমতায় এসে উল্টো পথে হাঁটছে। তিনি হুঁশিয়ারি দেন, সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারের পতন হবে।
রোববার (২৮ জুন) মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পাটওয়ারী বলেন, ‘সরকার যদি ভুল পথে চলে, তাহলে সফলতাও টেকসই হবে না।’
তিনি আরও বলেন, ‘সরকারের প্রথম পথ ছিল সংস্কারের; কিন্তু তারা সেই পথ থেকে সরে গেছে। ফলে যা কিছু করবে, তা ভুল হিসেবে বিবেচিত হবে।’
এনসিপির এ নেতা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপি যদি সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে তাদের সরকারেরও পতন হবে। বিষয়টি তারেক রহমানকে বুঝতে হবে।’
পাটওয়ারী বলেন, ‘১১ দল এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। গত নির্বাচনে ৭৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। জনগণের রায়ের বিরুদ্ধে কোনো সরকার যেতে পারে না।’
শেষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে বলেন, ‘সালাউদ্দিন ভাই যতই লাফালাফি করুন, তাতে লাভ হবে না। বাংলাদেশে প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হবে।’
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।