নাটোরে প্রধান মন্ত্রী তারেক রহমানের ‎পাঠানো ঈদ উপহার নিয়ে সেই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৬

‎নাটোর(লালপুর)প্রতিনিধি : ‎”সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি”- শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক অতঃপর আজ ২০ মার্চ (শুক্রবার) নাটোরের নলডাঙ্গার আঁচড়াখালি সংলগ্ন এলাকায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে অসহায় সেলিমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’- এর একটি প্রতিনিধি দল।

এ সময় প্রতিনিধি দলটি সেলিমা বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। বিএনপি’র চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে ঈদের শুভেচ্ছা উপহার দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- ” আমরা বিএনপি পরিবার “- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।