৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় মায়মূনা আবতেজের ট্যালপন্টপুলে বৃত্তি লাভ

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার ঐতিহ্যবাহী পলাশবাড়ী (এসএম পাইলট) সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মোছা. মায়মূনা আবতেজ অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলপ বৃত্তি লাভ করেছে। ইতিপূর্বে সে পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পঞ্চম শ্রেণিতেও বৃত্তি লাভ করে।

মায়মূনা আবতেজ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নের হালিমনগর সংলগ্ন ঘোড়াবান্ধা গ্রামের বাসিন্দা (ঢাকায় ইভেন্ট ম্যানেজমেন্ট চাকুরীজীবি) ও বিসিপি পলাশবাড়ী উপজেলা কমিটির সদস্য বাবা মো. হাবিবুর রহমান সরকার হাবিব ও মাতা সুগৃহীনী মোছা. ফাতেমা জান্নাতি দম্পতির একমাত্র কন্যা। বর্তমানে তারা পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।

এ ফলাফলের জন্য সে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী,বাবা মা’র অনুপ্রেরণা বিশাল অবদান রাখায় তাদের প্রতি সে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
মায়মূনা আবতেজ উচ্চতর ডিগ্রি অর্জন করে ডাক্তার হয়ে জনমানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার আগ্রহ প্রকাশ করে।

হাবিবুর রহমান দম্পতি তার মেয়ের জন্য সবার নিকট দোয়া চেয়েছেন ভবিষ্যতে তাদের মেয়ে আরও ভাল কিছূ করে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রাখাতে পারে।