তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ফাইল ছবি

নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এ দায়িত্ব দেওয়া হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ আসন থেকে নির্বাচিত হন ইয়াসের খান চৌধুরী।

গতকাল বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। পরে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান দপ্তরসমূহ বণ্টন করেন।