শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬

রংপুর ব্যুরো: চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে বুকে জড়িয়ে ধরে সান্তনা দেন তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীগণ।