বিশ কেজি ধানের শীষ শরীরে জড়িয়ে জনসভায় এসেছে

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬
শরীর জুড়ে সাড়ে ২০ কেজি ধানের শীষ জড়িয়ে আব্দুল কাদের মন্ডল

রংপুর ব্যুরো: রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় নির্বাচনী জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য পুরো শরীর জুড়ে সাড়ে ২০ কেজি ধানের শীষ জড়িয়ে আব্দুল কাদের মন্ডল নামে এক ব্যক্তি এসেছে। তারেক রহমানের সেই ভক্ত আব্দুল কাদের মন্ডলের বাড়ী গাইবান্ধার গাইবান্ধার সাদুল্লাপুরে।

ইতোমধ্যে বিএনপির নেতাকর্মীদের পদচারনায় জনসভাস্থল কানায় কানায় ভর্তি হয়েছে। কেউ এসেছে দলীয় পতাকা হাতে, কেউ পতাকা সংবিলত ক্যাপ মাথায় পড়ে, আবার কেউ শরীরে ধানের শীষ জড়িয়ে।

আব্দুল কাদের মন্ডল এসেছে শরীর জুড়ে সাড়ে ২০ কেজি ধানের শীষ জড়িয়ে। ধানের শীষ তার পরনে এবং মাথায় টুপি আকারে আটিকয় সভাস্থেল ঘুরেছন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি তার ভালোবাসা ও সমর্থনের কথা জানাচ্ছেন।

আব্দুল কাদের মন্ডল বলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা থেকে শুক্রবার ভোরে কালেক্টরেট ঈদগাহ মাঠে এসেছেন। তারেক রহমানকে সভা মঞ্চের কাছ থেকে সরাসরি দেখতে।

নলডাঙ্গা ইউনিয়ন শাখার কৃষক দলের কর্মী আব্দুল কাদের মন্ডল বলেন, এবারই প্রথম তারেক রহমানকে সামনাসামনি দেখবেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকবার সরাসরি দেখেছেন।

ঢাকায় বিভিন্ন সময় বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবার দলের নতুন কান্ডারী তারেক রহমানকে দেখার সুযোগ হওয়ায় তিনি আনন্দিত। দলকে ভালোবেসে এমন সাজে নিজেদের প্রচার প্রকাশে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। তার ব্যতিক্রমী প্রচার সবার দৃষ্টি কাড়ছে।

বিএনপির নেতাকর্মীরা বলেন, রংপুরের জনসভায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত। আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং রংপুরকে বৈষম্যমুক্ত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে যাবেন তারেক রহমান।

রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে বিএনপি রংপুর বিভাগের পক্ষ থেকে তারেক রহমানের কাছে নানা দাবি তুলে ধরা হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জনসভাস্থল, বিভিন্ন সড়ক,নগরীর প্রবেশ মুখে পোশাকধারী ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া পুরো নগরীতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।