তারিখ লোড হচ্ছে...

শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত আজ পবিত্র ঈদুল আযহা বিএনপিতে ত্যাগীদের মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিড নেতা কর্মিরা ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়লো ব্যক্তিগত ঋণের সীমা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতি অবকাঠামোর সংকটে টেপ্রিগঞ্জ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী পুতুল ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন ঈদের দিন সারাদেশে কালবৈশাখীসহ ঝড়বৃৃষ্টির সম্ভাবনা সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর শোলাকিয়া ঈদগাহে জামাত সকাল ১০টায়, নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় বাড়তি ভাড়া ও যানজটের ভোগান্তিতে নাড়ির টানে ঘরমুখো যাত্রীরা আ'লীগ ও জাপার লোকদের কমিটিতে আনার অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড নওগাঁয় দখল-দূষণে মরা খাল, বিপন্ন কৃষি ও পরিবেশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড ‘প্রাইম নাও’ চালু করলো মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই - ডা. শফিকুর রহমান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী নারীর ক্ষমতায়নে দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পাওয়ায় উল্লাসে মাতোয়ারা লালপুর বাসী কুলাউড়ায় বাবা-ছেলের দ্বন্দ্বে প্রাণহানি, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার শ্যামা সুন্দরীর মশার উপদ্রবে অতিষ্ঠ রংপুর নগরীর মানুষ নীলফামারীতে আত্মসাতের মামলায় ৪ নারীর কারাদণ্ড টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষায় সকল প্রার্থীই বাদ ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ব্যারিস্টার সুমনের জামিনের খবর ও ছবি ভুয়া - ফ্যাক্টওয়াচ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন খুলনার দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে - স্বরাষ্ট্রমন্ত্রী ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় - তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত এক জেলাতেই পাঁচ সাগর, মনোমুগ্ধকর জলরাশি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা পরাজিতদের নিরাপত্তাই বিজয়ীর প্রথম দায়িত্ব - ব্যারিস্টার হাসান রাজীব সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য

চুয়াডাঙ্গার জীবননগরে বিটরুট চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

চুয়াডাঙ্গা সংবসদদাতা:
স্বল্প সময়ের অধিক লাভজনক হওয়ায় চুয়াডাঙ্গার জীবননগরে বিটরুট চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। বাজারে রয়েছে এর বেশ চাহিদা। রপ্তানির সুযোগ থাকায় এটি সম্ভবনাময় ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। নানা পুষ্টি ও ঔষুধি গুণ সম্পন্ন হওয়ার কারনে বিটরুট কে সুপার ফুড হিসেবে গণ্য করা হয়ে থাকে। শীতকালে বেশি উৎপাদিত হলেও বর্তমানে এটি সারা বছরই চাষ হচ্ছে। এটি কাঁচা ও রান্না করে দুই ভাবে খাওয়া যায়। অনেকেই জুস ও সালাদ বানিয়ে খেতে পছন্দ করে।

জীবননগর উপজেলায় বিটরুট চাষে কৃষকদের মধ্যে বেশে সাড়া ফেলেছে। বিস্তীর্ণ ফসলের মাঠ ঘুরে দেখা গেছে চাষিরা বেড পদ্ধতিতে বিটরুট চাষ করেছে। সবুজ পাতার মাঝে মাটির নিচে লুকিয়ে আছে গোলাকৃতির লাল রংয়ের বিটরুট। বাড়তি আয়ের সুবিধা নিতে অনেক চাষি ড্রাগন, পেয়ারা,মাল্টা,কলা ইত্যাদি ফসলের মধ্যে সাথি ফসল হিসেবে চাষ করেছে।

বিটরুট চাষিরা এক বিঘা জমিতে ৩০-৩৫ হাজার টাকা খরচ করে বিটরুট চাষ করেছে। ফলন ভালো হলে বিঘায় ৮০/১০০ মন বিটরুট পাচ্ছে। কিছুদিন পরে এটি বাজারজাত করা হবে।

জিনারুল মল্লিক নামের আরেক চাষি বলেন, ড্রাগনের মধ্যে প্রথমবরের মত সাথি ফসল হিসেবে বিটরুট চাষ করেছি।এখন বাজারে গাজর,টমেটো ও মুলা’র সরবরাহ বেশি থাকায় বিটরুটের দাম কিছুটা কম আছে। ১ মাস পরে বিটরুট বাজারজাত করা হবে। তখন ভালো দাম পাওয়া যেতে পারে।

পুষ্টিবিদেরা বলছেন, বিটরুট দ্রুত হজমে সাহায্য করে। রক্তচাপ স্বাভাবিক রাখে ও রক্ত তৈরিতে সহায়তা করে।কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি ডায়াবেটিস ও ক্যান্সার রোগের ঝুঁকি কোমায়। এছাড়াও বিটরুটে নানা পুষ্টি ও ঔষধি গুণ রয়েছে।

জীবননগর কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, জীবননগরের মাটি বিটরুট চাষের জন্য খুবই উপযুক্ত। উপজেলায় এই বছরে ১০ হেক্টর জমিতে বিটরুট চাষ হয়েছে। এটি অনেক সম্ভাবনাময় একটি ফসল।বিটরুট গাছে রোগবালাই কম হয় ও অল্পসময়ে অধিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যার করনে এই উপজেলায় বিটরুট চাষে কৃষকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেক চাষি বিটরুট চাষ করতে প্রস্তুতি নিচ্ছেন।

জীবননগর কৃষি অফিস থেকে বিটরুট চাষিদের নিয়মিত প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

Leave a Comment

Translate »