
বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে ভারতের গুজরাট রাজ্যে বসবাসরত মুসলমানদের একটি অংশকে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে বলে সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। অথচ, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে,যেসব ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, তাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক এবং বহু প্রজন্ম ধরে তারা সেখানেই বসবাস করে আসছেন।
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা দেখা দেওয়ায় এ প্রেক্ষাপটে সীমান্ত সুরক্ষায় অধিকতর সতর্ক হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে ভারত সংলগ্ন মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া,কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাজুড়ে বিস্তৃত ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বিজিবি সর্বদা সজাগ থেকে টহল জোরদার করেছে। সীমান্তে আগের চেয়ে এখন আরও বেশি সংখ্যক সদস্য মোতায়েন রাখা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে।
সীমান্ত রক্ষাকারী বাহিনী ৪৬ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। প্রতিটি সন্দেহজনক চলাচল নজরদারির আওতায় আনা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি বলে জানান তিনি।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।